শাহিনুর ইসলামঃ
সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে তালা উপজেলার ১০ নং খেশরা ইউনিয়নে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(১৮ ই জুলাই) সকাল ১০ টায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ১০ নং খেশরা ইউনিয়ন শাখার আয়োজনে খেশরা ইউনিয়ন পরিষদের হল রুমে খেশরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী আলী হুসাইন এর সৌজন্যে ইউনিয়ন ছাত্র শিবিরের সভাপতি হাফেজ ইসরাফিল হুসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা জেলা নায়েবে আমীর,তালা উপজেলা চেয়ারম্যান প্রার্থী ডা, শেখ মাহমুদুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১০ নং খেশরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল ইসলাম লাল্টু,আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আয়ূব আলী, ৫ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মাও,ওয়াহিদুজ্জামান, যুব বিভাগের সভাপতি আনারুল ইসলাম, ৬ নং ওয়ার্ড মেম্বার প্রার্থী মাও,আঃ রশিদ,৮নং ওয়ার্ড মেম্বার প্রার্থী রেজাউল ইসলাম, ইউনিয়নের বায়তুল মাল সম্পাদক মেহেদী হাসান,ইউনিয়নের মহিলা বিভাগের তদারকি মাওঃ নূর উদ্দিন, বিশিষ্ট ব্যাবসায়ী শাহিন সানা, কৃতি শিক্ষার্থী, অভিভাবক,শিক্ষক সহ বিভিন্ন পেশার মানুষ।
এসময় বৃত্তি পেয়ে উত্তীর্ণ হওয়া শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের ভবিষ্যাতের মঙ্গলকামনা করে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ করা হয়।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page