মোঃবাবুল হোসেন
গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার সুরুপী সালিনাবকসা উচ্চ বিদ্যালয়ের গভার্নিংবডি কমিটির সভাপতি হিসাবে মনোনীত হন জনাব বদিউজ্জামান লস্কর। মাধ্যমিক শিক্ষা বোর্ড কতৃক সাক্ষরিত আদেশে কমিটি গঠন করা হয়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকেন গোপালগঞ্জ -১ আসনের সংসদ সদস্য জনাব মোঃ সেলিমুজ্জামান এমপি। ১৮ জুলাই শনিবার এলাকার গন্যমান্য, সুশিল সমাজের ব্যক্তি, এবং এলাকার ছাত্র/ ছাত্রী অবিভাবকদের নিয়ে প্রথম সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত থেকে বক্তব্য রাখেন
বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুলু হোসেন মুন্সি
গোবিন্দপুর ইউনিয়নের চেয়ারম্যান ওবায়দুল ইসলাম,
মুকসুদপুর উপজেলার বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক মোঃ বাচ্চু শেখ , এ্যাড: গোলাম মোস্তফা লস্কর, এপিএফ বদিউজ্জামান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনধীর সরকার, মতিয়ার রহমান খান , সাংবাদীক পরেশ বিশ্বাস ও মোঃবাবুল হোসেন মিঠু লস্কার সহ অনেকে। এসময় উপস্থিত সকলে আসা করেন নতুন সভাপতি বিদ্যালয়ের উন্নননের গতির সঞ্চার তরান্বিত করবে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page