মোহাম্মদ কামরুজ্জামান জুয়েল
কুলাউড়ার স্বাস্থ্যসেবাকে আরও আধুনিক ও জনমুখী করতে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে কুলাউড়া সেন্ট্রাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সার্ভিসেস।
শনিবার ১৮ জুলাই ২০২৬ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য এবং পরিকল্পনা মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য শওকতুল ইসলাম শকু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান ডা. মো. ইকবাল আহমদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলাম, অধ্যক্ষ, নর্থইস্ট মেডিকেল কলেজ, সিলেট ও ডিন, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়। এছাড়া বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা বিএনপির সভাপতি জয়নুল আবেদীন বাচ্চু, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল এবং সাবেক উপজেলা বিএনপির আহ্বায়ক রেদওয়ান খাঁন। অনুষ্ঠানে বিভিন্ন ফার্মেসির মালিক, গণমাধ্যমকর্মী ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, অত্যাধুনিক যন্ত্রপাতি ও অভিজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে প্রতিষ্ঠানটি রোগ নির্ণয় ও চিকিৎসা পরামর্শে নতুন মানদণ্ড স্থাপন করবে। উদ্বোধন শেষে অতিথিরা ফিতা কেটে কার্যক্রমের শুভ সূচনা করেন এবং বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page