জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হওয়া সন্দ্বীপের সন্তান মাহিন হোসেন সাইমুনের শহীদ হওয়ার দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে তার পারিবারিক কবরস্থানে কবর জিয়ারত করেছেন সন্দ্বীপ উপজেলা ছাত্রশক্তির নেতৃবৃন্দ।
শনিবার (১৮ জুলাই) শহীদ সাইমুনের কবর জিয়ারত শেষে তার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে নেতৃবৃন্দ শহীদের মায়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং পরিবারের খোঁজখবর নেন।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রশক্তির মুখ্য সংগঠক শরীফ হোসাইন, সন্দ্বীপ উপজেলা ছাত্রশক্তির সদস্য সচিব জোবায়ের আল হাসানসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
উল্লেখ্য, মাহিন হোসেন সাইমুন ১৮ জুলাই ২০২৪ সালে চট্টগ্রাম নগরের বহদ্দারহাট এলাকায় গুলিবিদ্ধ হয়ে শহীদ হন।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page