
স্টাফ রিপোর্টার :
বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির নির্দেশনা এবং মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের আহ্বানে চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয়তাবাদী পেশাজীবী দলের উদ্যোগে বন্যাকবলিত অসহায় ও ক্ষতিগ্রস্ত ৪০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১৭ জুলাই) সকাল থেকে দিনব্যাপী চট্টগ্রাম দক্ষিণ জেলার পটিয়া, আনোয়ারা, বাঁশখালী, সাতকানিয়া ও লোহাগড়া উপজেলার বন্যাদুর্গত মানুষের মাঝে এ মানবিক সহায়তা কার্যক্রম পরিচালিত হয়। কর্মসূচির আওতায় ৪০০টি ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।
চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয়তাবাদী পেশাজীবী দলের সভাপতি মো. আলম খাঁন এবং সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলামের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মো. সোলাইমান, সহ-সভাপতি মো. আনোয়ার, সহ-সভাপতি মো. ইউচুপ রশিদী, সহ-সভাপতি মো. শহিদ নুর হালী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. গিয়াসউদ্দিন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদুল আলম চেয়ারম্যান, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. সাইফুল ইসলাম রাসেল, সহ-দপ্তর সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক মো. আরমান উদ্দিন গাজী দুলাল, তথ্য বিষয়ক সম্পাদক মো. আইয়ুব, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো. জসিম উদ্দিন রানা এবং চট্টগ্রাম দক্ষিণ জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত নেতৃবৃন্দ।
এ সময় নেতৃবৃন্দ বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো শুধু সামাজিক দায়িত্ব নয়, এটি মানবিক ও নৈতিক কর্তব্য। কেন্দ্রীয় নির্বাহী কমিটির নির্দেশনা এবং মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের আহ্বানে বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও ধারাবাহিকভাবে মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখবে।
খাদ্যসামগ্রী গ্রহণকারী ভুক্তভোগীরা কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, "দুর্যোগের এই কঠিন সময়ে আমাদের খোঁজখবর নিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ায় আমরা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। তাঁদের এই মানবিক সহায়তা আমাদের দুর্দিনে অনেকটা স্বস্তি এনে দিয়েছে। মহান আল্লাহ তাঁদের উত্তম প্রতিদান দান করুন। ভবিষ্যতেও যেন তাঁরা সাধারণ মানুষের পাশে এভাবেই থাকেন—এটাই আমাদের প্রত্যাশা।"
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page