
আল মুজাহিদ-(যশোর) প্রতিনিধি :
যশোরের ঝিকরগাছা উপজেলার হাজিরবাগ ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ জুলাই) বিকেল ৪টায় আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনের সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দীন ফরিদ এমপি।
প্রধান অতিথির বক্তব্যে ডা. মোসলেহ উদ্দীন ফরিদ বলেন, “একটি আদর্শভিত্তিক, দুর্নীতি ও বৈষম্যমুক্ত সমাজ গঠনে জামায়াতের প্রত্যেক কর্মীকে মানুষের কল্যাণে নিবেদিত থেকে কাজ করতে হবে। জনগণের আস্থা অর্জনের মাধ্যমে ন্যায়, ইনসাফ ও সুশাসন প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। দলীয় কর্মীদের সাংগঠনিক শৃঙ্খলা, সততা ও জনসম্পৃক্ততা বৃদ্ধির মাধ্যমে দেশের উন্নয়ন ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় ভূমিকা রাখার আহ্বান জানাই।”
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ও সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক জয়নাল আবেদীন, ঝিকরগাছা উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক মশিউর রহমান এবং উপজেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক মিজানুর রহমান।
সমাবেশে সভাপতিত্ব করেন হাফেজ মাওলানা মোজাম্মেল হক। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী অধ্যাপক শফিকুর রহমান।
সমাবেশে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করা, জনকল্যাণমূলক কর্মকাণ্ড সম্প্রসারণ এবং আগামী দিনের বিভিন্ন কর্মসূচি সফল করতে নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page