
দীপক শর্মা-ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি :
কখনো কখনো এমনও মনে হয়, কিছু শিক্ষার্থীর আচরণে তারা দেশের সম্পদ না হয়ে বোঝা হয়ে উঠছে। কারণ শিক্ষা শুধু বই পড়া বা পরীক্ষায় পাস করার নাম নয়; শিক্ষা মানুষকে শৃঙ্খলা, দায়িত্ববোধ, সহনশীলতা এবং অন্যের অধিকারকে সম্মান করতে শেখায়।
নিজের দাবি জানানো অবশ্যই অধিকার, কিন্তু সেই দাবির কারণে যদি সাধারণ মানুষের ভোগান্তি বাড়ে, জনজীবন অচল হয়ে যায় বা বিশৃঙ্খলা সৃষ্টি হয়, তাহলে সেটি শিক্ষার মূল চেতনার সঙ্গে যায় না। একটি জাতির ভবিষ্যৎ গড়ে ওঠে শিক্ষার্থীদের হাত ধরে। তাই আমাদের প্রত্যাশা-শিক্ষার্থীরা হবে জ্ঞান, যুক্তি ও শৃঙ্খলার প্রতীক; অস্থিরতা বা বিশৃঙ্খলার নয়।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page