রিপোর্টার-মোঃ হাসান আলী
পৃথক অভিযানে নওগাঁর পত্নীতলা থানা পুলিশের ৩৪ পিচ অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ তিনজন মাদক বিক্রেতাকে আটক করেছে।
পত্নীতলা থানার অফিসার ইনচার্জ মোঃ নিয়ামুল হক জানান, ১৫/০৭/২৬ তারিখ দিবাগত রাতে পত্নীতলা থানা পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে পত্নীতলা থানাধীন নজিপুর পৌরসভার ঠুকনিপাড়া এলাকা হতে দুজনকে গ্রেফতার করা হয়, গ্রেফতারকৃতরা হলো: ১। মোঃ গোলাম মোস্তফা (৪৪) পিতাঃ মৃত তছির উদ্দিন, সাং- চক নিরখিন, ২। শ্রী সুমীর মহন্ত (২৯), পিতা- শ্রী মৃনাল মহন্ত, উভয় থানাঃ পত্নীতলা, জেলা- নওগাঁ দ্বয়কে আটক করা হয়। আটককৃতদের কাছ থেকে ১৪ (চৌদ্দ) পিচ ট্যাপেন্ডাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
আলাদা আরেকটি অভিযানে পত্নীতলা থানাধীন আকবরপুর ইউনিয়ন এলাকা হতে ৩। মোঃ আসিব (১৯) পিতা- মৃত তাইজুদ্দিন, সাং- শারইল, থানা- পত্নীতলা, জেলা- নওগাঁ কে আটক করে পুলিশ এবং তার হেফাজত হতে ২০ (বিশ) পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
দুইটি পৃথক ঘটনায় পত্নীতলা থানায় মাদকদ্রব্য আইনে দুইটি মামলা হয়েছে বলে সংশ্লিষ্ট থানা সুত্রে জানা যায়।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page