মাসুম বিল্লাহ
আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) যথাযথ মর্যাদায় ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ‘জুলাই শহিদ দিবস’ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ বিকালে নগরীর শিববাড়ী মোড়ে অবস্থিত শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রো-ভাইস চ্যান্সেলর) প্রফেসর ড.মো: হারুনুর রশিদ খান।
শহিদ বেদীতে পুষ্পস্তবক অর্পণের পর তিনি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে জুলাই আন্দোলনে আত্মদানকারী শহিদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্য ও বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদন শেষে উপ-উপাচার্য সাংবাদিকদের সাথে আলাপকালে জুলাই আন্দোলনের শহিদদের অসামান্য আত্মত্যাগের কথা স্মরণ করেন। তিনি বলেন, "আজকের এই দিনে আমরা সেই সব বীর সন্তানদের স্মরণ করছি, যারা ন্যায় ও সত্যের পথে নিজেদের জীবন উৎসর্গ করেছেন। তাঁদের এই আত্মত্যাগ আমাদের নতুন প্রজন্মকে সর্বদা দেশপ্রেমে উদ্বুদ্ধ করবে।"
উল্লেখ্য যে, ‘জুলাই শহিদ দিবস’ উপলক্ষে আজ দিনব্যাপী খুলনা বিভাগীয় ও জেলা প্রশাসন এবং বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের উদ্যোগে নানা কর্মসূচি পালিত হচ্ছে। এর মধ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিলসহ বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে শহিদদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা নিবেদন করা হয়েছে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page