
কুড়িগ্রামের নাগেশ্বরীতে নাগেশ্বরী ক্বওমী ওলামা পরিষদ-এর নতুন কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটির মাধ্যমে সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার প্রত্যাশা ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।
নবগঠিত কমিটির নেতৃত্বে রয়েছেন—
- সভাপতি: মাওলানা শহিদুল ইসলাম (ক্যাশিয়ার হুজুর)
- সেক্রেটারি: মাওলানা রেদওয়ানুল্লাহ
- সাংগঠনিক সম্পাদক: মাওলানা মুফতী আব্দুল মান্নান
নবনির্বাচিত নেতৃবৃন্দ সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন। তারা নাগেশ্বরী এলাকার ক্বওমী আলেম-উলামাদের মধ্যে পারস্পরিক ঐক্য, দ্বীনি খেদমত এবং সমাজকল্যাণমূলক কার্যক্রম আরও বেগবান করতে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page