
আল মুজাহিদ-(যশোর) প্রতিনিধি
যশোরের চৌগাছা থানা পুলিশের চলমান বিশেষ অভিযানে, বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত ৬ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (১৫ জুলাই ২০২৬) রাতব্যাপী অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।
চৌগাছা থানা সূত্রে জানা যায়, থানার এসআই (নিঃ) মো. মিরাজুল ইসলাম, এসআই (নিঃ) মো. সলিমুল হক, এসআই (নিঃ) জি. এম. ইমরান হোসেন রাজু এবং এসআই (নিঃ) মো. বায়েজীদ মোল্লা সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করেন।
অভিযানে জিআর-২৮৯/১৯ মামলার আসামি মো. রফিকুল ইসলাম (৩৫), জিআর-৬৬/১৬ মামলার আসামি মো. মুজিবর রহমান (৫০), মো. ইমান আলী (৪২) ও মো. আবুল কাশেম (২৮), জিআর-২০১/১৬ মামলার আসামি মো. জাহাঙ্গীর আলম মণ্ডল (খোকন) এবং শিশু সহিংসতা মামলা নং-৬৯/২৬-এর আসামি মো. শাহিদ হোসেনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে কঠোর পুলিশি নিরাপত্তায় বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page