নিজস্ব প্রতিনিধি
জেলায় মৎস্য বিভাগের অভিযানে অবৈধ চায়না দুয়ারি জাল ও নিষিদ্ধ কারেন্ট জাল উদ্ধার করা হয়েছে।
দৌলতদিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আনোয়ার হোসেনের নেতৃত্বে আজ বুধবার সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত দৌলতদিয়া নৌপুলিশ এবং জেলা মৎস্য বিভাগের যৌথ উদ্যোগে এক অভিযানে অবৈধ চায়না দুয়ারী জাল এবং কারেন্ট জাল উদ্ধার করা হয়। এসময় অবৈধ মৎস্য শিকারীরা নদীতে জাল ফেলে পালিয়ে যায়।
মৎস্য আইন বাস্তবায়নের লক্ষ্যে রাজবাড়ীর পদ্মা নদীর রাখালগাছি, দেবগ্রাম, অন্তরমোর ও কুশাহাটাসহ নদীর বিভিন্ন পয়েন্টে এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন দৌলতদিয়া ঘাট আইন-শৃঙ্খলা রক্ষাকারী নৌ পুলিশবাহিনীর সদস্যবৃন্দ ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আনোয়ার হোসেনসহ মৎস্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
এ অভিযানে ৩৩ টি অবৈধ নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ও ২০০০ মিটার দৈর্ঘ্যের কারেন্ট জাল জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় দেড় লাখ টাকা।
পরে জব্দকৃত এ সব জাল অগ্নি সংযোগের মাধ্যমে ধ্বংস করা হয়। মৎস্য সম্পদ সুরক্ষার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে মৎস্য কর্মকর্তা বাসসকে জানান।
সূত্র:বাসস
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page