
দীপক শর্মা-ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি :
ক্ষমতাকে পুজি করে মাদক ব্যবসা করতেন ইউপি সদস্য রাজকুমার গোস্বামী। ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী থানা পুলিশের চেষ্টায় বিপুল পরিমাণ মাদকসহ তিনি গ্রেফতার হয়েছে।
পাড়িয়া ইউনিয়নের ইউপি সদস্য বীর মুক্তিযোদ্ধার ছেলে রাজকুমার গোস্বামীকে ১০১ পিস ইয়াবা, ৮০ পিস ট্যাপেনটাডল ট্যাবলেট, ২ পুরিয়া গাঁজাসহ আটকের পর পুলিশ মামলা দিয়ে কারাগারে প্রেরণ করেছে।
পুলিশের এই অভিযানে এলাকার মানুষ খুশি। তাদের ধন্যবাদ জানিয়েছেন। সীমান্ত এলাকাকে মাদকমুক্ত করতে পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করুন।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page