মোহাম্মদ আলী ভূঁইয়া
কিশোরগঞ্জের নিকলী উপজেলার ক্রীড়াঙ্গনে এক নতুন সম্ভাবনার আলো ছড়িয়েছে উদীয়মান সাঁতারু ভূমি বর্মন। 'নিকলী সুইমিং ক্লাব'-এর হয়ে ১১-১২ বছর বয়সী গ্রুপে অংশ নিয়ে চমৎকার পারফরম্যান্সে স্বর্ণ পদক অর্জন করেছে সে।
ভূমি বর্মন নিকলী উপজেলার নিকলী সদর ইউনিয়নের ঐতিহ্যবাহী ভবানীপুর এলাকার বাসিন্দা। তার বাবার নাম নয়ন বর্মন। ভূমির এই সাফল্যে এলাকায় আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়েছে।
স্থানীয় ক্রীড়া সংশ্লিষ্টরা জানান, প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে আসা এই খুদে সাঁতারুর এমন গৌরবময় অর্জন পুরো উপজেলার জন্য এক বড় অনুপ্রেরণা। নিকলী সুইমিং ক্লাবের সঠিক দিকনির্দেশনা ও ভূমির কঠোর পরিশ্রমই তাকে এই সাফল্যের চূড়ায় পৌঁছে দিয়েছে।
এ বিষয়ে ভূমি বর্মনের বাবা নয়ন বর্মন অত্যন্ত আনন্দ প্রকাশ করে বলেন, "আমার সন্তানের এই অর্জনে আমি অত্যন্ত গর্বিত। সে যেন ভবিষ্যতে দেশের হয়ে আরও বড় সম্মান বয়ে আনতে পারে, এটাই এখন আমাদের চাওয়া।"
নিকলী সুইমিং ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, ভূমির মধ্যে দারুণ সম্ভাবনা রয়েছে। তাকে যদি সরকারি বা বেসরকারিভাবে আরও উন্নত প্রশিক্ষণ ও পৃষ্ঠপোষকতা দেওয়া যায়, তবে ভবিষ্যতে সে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দেশের মুখ উজ্জ্বল করতে পারবে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page