মোঃ পারভেজ পটিয়া প্রতিনিধি
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচির আওতায় চট্টগ্রামের পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের গরিব, অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাদ্য সহায়তা হিসেবে চাল বিতরণ করা হয়েছে।
রবিবার (১৩ জুলাই) সকাল ৯টায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে পটিয়া-১২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এনামুল হক এনামের পক্ষ থেকে উপকারভোগীদের মাঝে সরকারি খাদ্য সহায়তার চাল বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন কচুয়াই ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নুরুল আবছার চৌধুরী, সাবেক সহ-সভাপতি ইসহাক সওদাগর, মোহাম্মদ রমজান আলী মজুমদার, উপজেলা আইসিটি অফিসার মৃন্ময় দাস, কচুয়াই ইউনিয়ন পরিষদের সচিব মোহাম্মদ জমির উদ্দিন, ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক রতন মল্লিক, বিএনপি নেতা অহিদুল আলম (আলম খোকন), ইউনিয়ন যুবদল নেতা মো. রাশেদ, ইউনিয়ন ছাত্রদল নেতা মো. হাবিব, ইউনিয়ন শ্রমিক দল নেতা মো. জালাল উদ্দিন, মো. নাসিরসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, দেশের এই দুর্যোগপূর্ণ সময়ে পটিয়া-১২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এনামুল হক এনাম পানিবন্দি ও বন্যাকবলিত মানুষের খোঁজ-খবর নিচ্ছেন এবং তাদের পাশে দাঁড়িয়ে নিয়মিত ত্রাণ ও মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করছেন। তাঁর এ মানবিক উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে ব্যাপক প্রশংসিত হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page