দীপক শর্মা
ডাক্তার আব্দুস সালাম ভাইয়ের নির্বাচনী এলাকা ঠাকুরগাঁও-২ আসনের হরিপুর উপজেলায় প্রকল্পের বরাদ্দ সম্পর্কিত কয়েকটি ফেসবুক পোেস্ট আমাদের নজরে এসেছে। বিষয়টি সম্পর্কে এমপি মহোদয় অবগত হয়েছে। সংবাদকর্মীদের ধন্যবাদ, যারা বিষয়টি নজরে এনেছেন। আমরা পরিষ্কারভাবে বলতে চাই-আমাদের আস্থা আমাদের এমপি মহোদয়ের নাম ভাঙিয়ে অথবা আব্দুস সালাম ভাইয়ের নাম ব্যবহার করে যদি কেউ অনিয়ম করে, তাকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।
ইতিমধ্যেই নজরে আসা বিষয়টি তদন্তের জন্য নির্দেশনা দিয়েছে এমপি মহোদয়। যদি অনিয়ম প্রমাণিত হয়, তবে অপরাধীর পরিচয় যাই হোক না কেন, তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আমাদের ঠাকুরগাঁও-২ আসনের মানুষের আস্থা ও বিশ্বাস এবং জনগণ যে দায়িত্ব ডাক্তার আব্দুস সালাম ভাইকে দিয়েছেন, তা তিনি সততার সাথে পালন করবে বলে জানিয়েছেন। আপনারা সকলে আস্থা রাখুন। সংসদ সদস্য, ঠাকুরগাঁও-২ আসনে জননেতা ডাক্তার আব্দুল সালাম ভাইয়ের প্রতি।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page