
হোসেনপুর (কিশোরগঞ্জ)
কিশোরগঞ্জের হোসেনপুরে গত কয়েকদিনের টানা বৃষ্টিতে সড়কের বড় ধরনের ভাঙ্গনের সৃষ্টি হয়েছে। এতে স্থানীয় লোকজনের চলাচলে ভোগান্তির সৃষ্টি হয়েছে। পৌর এলাকার দ্বিপেশ্বরের পাঠান বাড়ি সংলগ্ন রাস্তাটি পানি জমে বেহাল অবস্থার সৃষ্টি হয়ে। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক দেখার পর পরই সরেজমিনে গিয়ে পরিদর্শন করেন হোসেনপুর উপজেলা নির্বাহী অফিসার কাজী নাহিদ ইভা।
এ ব্যাপারে হোসেনপুর উপজেলা নিবার্হী অফিসার ও পৌর প্রশাসক কাজী নাহিদ ইভা জানান, ফেইসবুক একটি পোস্ট দেখে নজরে আসে । তাৎকনিক পৌর এলাকার দ্বিপেশ্বরের ৮ নম্বর ওয়ার্ডের রাস্তার বেহাল দশা ও বর্ষণে ফলে রাস্তার ভাঙ্গা অংশ গুলো বৃষ্টির মধ্যেই পরিদর্শন করে দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণ করি ।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page