আল-আমিন মাহমুদ
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের -বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক স্পিকার, সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন চট্টগ্রাম-৩ সন্দ্বীপ আসনের সংসদ সদস্য মোস্তফা কামাল পাশা।
এক শোকবার্তায় তিনি বলেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ছিলেন দেশের গণতান্ত্রিক রাজনীতির একজন অভিজ্ঞ, প্রজ্ঞাবান ও নিবেদিতপ্রাণ নেতা। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবন, রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ অবদান এবং গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় ভূমিকা দেশবাসী শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট প্রার্থনা করেন, যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।
এছাড়া তিনি শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়-স্বজন, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page