আল মুজাহিদ
যশোরের ঝিকরগাছায় উপজেলা জামায়াতের রোকন সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। ১১ জুলাই ( শনিবার) সকাল ৮ টায় লাউজানী আল- হেলাল কমপ্লেক্সে এ রোকন সম্মেলন অনুষ্ঠিত হয়।
ঝিকরগাছা উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল আলিম এর সভাপতিত্বে রোকন সম্মেলনে প্রধান অতিথি ছিলেন যশোর -৪ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমীর অধ্যাপক গোলাম রসুল।
ঝিকরগাছা উপজেলা জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ নজরুল ইসলাম খাঁন এর সঞ্চালনায় রোকন সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন যশোর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাওলানা আরশাদুল আলম এবং অধ্যাপক জয়নাল আবেদীন।
রোকন সম্মেলনে উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা জামায়াতের নায়েবে আমীর সহকারী অধ্যাপক হারুন অর রশিদ, সহকারী সেক্রেটারি মাস্টার আব্দুর রকিম, অধ্যাপক মশিউর রহমান, কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট মো: আবিদুর রহমান, অধ্যক্ষ মাওলানা দ্বীন ইসলাম, অধ্যাপক মিজানুর রহমান সহ উপজেলা জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দ ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আমীর ও সেক্রেটারি বৃন্দ।
অনুষ্ঠিত রোকন সম্মেলনে আগামী স্থানীয় নির্বাচনে দলীয় মনোনীত প্রার্থী বিজয়ী করা , দাওয়াত কার্যক্রম বৃদ্ধি, সমাজে ইসলামী আদর্শ বাস্তবায়ন করা, সাংগঠনিক দ্বায়িত্ব সততা ও নৈতিকতার সাথে পালন করার উপর জোর তাগিদ দিয়ে এসব গুরুত্বপূর্ণ বিষয়ে বিশেষ দিক- নির্দেশনা দিয়েছেন জেলা জামায়াতের আমীর অধ্যাপক গোলাম রসুল এমপি।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page