মোঃ রফিকুল ইসলাম মৃধা,
পটুয়াখালীর গলাচিপায় একাধিক মাদক মামলার পরোয়ানাভুক্ত (ওয়ারেন্ট) দুই দুর্ধর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গলাচিপা থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন— উপজেলার পূর্ব গোলখালী এলাকার আমির হোসেন ফকিরের ছেলে মো: শাহরুল ফকির এবং গোলখালী ৬ নম্বর ওয়ার্ডের মো: মোখলেসুর রহমান মোল্লার ছেলে মো: মহিবুল্লাহ মোল্লা।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত আসামিরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবারের সাথে জড়িত এবং তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে আসামি সাহারুল ফকিরের বিরুদ্ধে মোট চারটি মাদক মামলা ও তিনটি গ্রেফতারি পরোয়ানা (ওয়ারেন্ট) রয়েছে। অন্যদিকে, অপর আসামি মহিবুল্লাহ মোল্লার বিরুদ্ধে পাঁচটি মাদক মামলা ও একটি গ্রেফতারি পরোয়ানা রয়েছে।
গলাচিপা থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওয়ারেন্টমূলে এই দুই আসামিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর আইনি প্রক্রিয়া শেষে বিধি মোতাবেক তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এলাকাকে মাদকমুক্ত করতে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page