মোহাম্মদ কামরুজ্জামান জুয়েল,
কুলাউড়া পৌরসভার উত্তরাংশের থানা রোডের বাঙারি পট্টি এলাকায় ড্রেন পরিষ্কারের কাজ চললেও উত্তোলিত ময়লা দ্রুত অপসারণ না করায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।
অভিযোগ রয়েছে, ড্রেন থেকে তোলা কাদা ও আবর্জনা দিনের পর দিন রাস্তার ওপর পড়ে থাকায় সামান্য বৃষ্টিতেই সেগুলো গলে আবার ড্রেনে চলে যাচ্ছে। এতে ড্রেন পরিষ্কারের সুফল মিলছে না এবং সড়কে কাদা ও দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে।
স্থানীয়দের ভাষ্য, ময়লা পচে পরিবেশ দূষিত হচ্ছে এবং রোগবালাই ছড়িয়ে পড়ার আশঙ্কাও তৈরি হয়েছে। দ্রুত ময়লা অপসারণে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে পৌর প্রশাসক ও ইউএনও জানান, শ্রমিক সংকট থাকলেও নিয়মিত কাজ চলছে। অল্প সময়ের মধ্যেই সড়কে পড়ে থাকা সব ময়লা অপসারণ করা হবে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page