শেখ মোহাম্মদ পারভেজ
পাবনার ভাঙ্গুড়া উপজেলায় এক স্কুলছাত্রীকে (১৫) একাধিকবার ধর্ষণের অভিযোগে তার প্রতিবেশী আহমদ আলী (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে পাবনা জেলা কারাগারে পাঠানো হয়।
এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর বাবা বাদী হয়ে ভাঙ্গুড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত)-এর ৯ (১) ধারায় মামলা দায়ের করেন।
গ্রেপ্তার হওয়া আহমদ আলী উপজেলার অষ্টমনিষা ইউনিয়নের ঘোষপাড়া গ্রামের বাসিন্দা। তিনি পেশায় একজন রাজমিস্ত্রী। ভুক্তভোগী কিশোরী স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।
ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাকিউল আযম বলেন, এ ঘটনায় মামলা রুজু হয়েছে। ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষার জন্য তাকে পাবনা জেনারেল হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page