মুসলিম উদ্দীন,
২০১১ সালের ১১ই জুলাই,আজকের এই দিনে মীরসরাই স্টেডিয়ামে অনুষ্ঠিত ফুটবল খেলা শেষে বাড়ি ফেরার পথে চট্টগ্রাম জেলার মীরসরাই উপজেলার বড়তাকিয়া-আবুতোরাব সড়কে শিক্ষার্থীদের বহনকারী একটা পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ডোবায় পড়ে যায়।
মর্মান্তিক সে দূর্ঘটনায় ৪২ জন স্কুল শিক্ষার্থীসহ মোট ৪৫ জন নিহত হন। নিহতদের মধ্যে ৩৪ জনই আবুতোরাব উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছিলো,০১ জন অভিভাবক, ০২ জন স্থানীয় কিশোর এবং বাদবাকি ০৮ জন অন্যান্য স্কুলের ছাত্র ছিলো।
নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাতে তখন ছুটে এসেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া, সাবেক রাষ্ট্রপতি হোসেইন মোহাম্মদ এরশাদ,ডাঃ একিউএম বদরুদ্দোজা সহ জাতীয় নেতৃবৃন্দ।
নিহতদের স্মরণে দুর্ঘটনাস্থলে "অন্তিম" নামে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়েছে এবং আবুতোরাব উচ্চ বিদ্যালয়ের প্রবেশমুখে "আবেগ" নামক আরেকটি স্মৃতিস্তম্ভ স্থাপন করা হয়েছে।
আমি নিহতদের আত্মার মাগফেরাত /সদগতি কামনা করছি এবং পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে জান্নাত /স্বর্গ কামনা করছি। আমিন ইয়া রাব্বুল আলামীন।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page