মোহাম্মদ কামরুজ্জামান জুয়েল ,
বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা মোহাম্মদ খালেদুর রহমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব পদে পদোন্নতি পেয়েছেন। এ-সংক্রান্ত প্রজ্ঞাপন গত ৯ জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা হয়েছে।
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের সন্তান খালেদুর রহমান শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করেন। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি গবেষণায় অধ্যয়নরত রয়েছেন।
কর্মজীবনে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)সহ প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ প্রজ্ঞাপন অনুযায়ী, ৯ জুলাই ২০২৬ থেকে তার যুগ্ম সচিব পদে পদোন্নতি কার্যকর হবে এবং বিধি অনুযায়ী প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।
স্থানীয়দের ভাষ্য, হাজীপুর ইউনিয়ন থেকে প্রশাসন ক্যাডারে যুগ্ম সচিব পদে উন্নীত হওয়া কর্মকর্তাদের মধ্যে তিনি অন্যতম। তার এ পদোন্নতিতে পরিবার, আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসীর মধ্যে আনন্দের আমেজ বিরাজ করছে।
পরিবারের সদস্যরা জানান, খালেদুর রহমানের শিক্ষাজীবনের পেছনে তার প্রয়াত বাবা আব্দুল আজিজের ত্যাগ ও অনুপ্রেরণা ছিল গুরুত্বপূর্ণ। ছেলের উচ্চশিক্ষা ও প্রতিষ্ঠার জন্য তার নিরলস প্রচেষ্টার ধারাবাহিকতায় এ অর্জন পরিবারটির জন্য গর্বের বিষয় হয়ে উঠেছে।
স্থানীয়রা আশা করছেন, নতুন দায়িত্বেও মোহাম্মদ খালেদুর রহমান দক্ষতা, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে দেশ ও মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page