শাহিনুর ইসলাম,
সাতক্ষীরার তালায় শাহাপুর প্রস্তাবিত সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের সামনে যমুনা লাইন পরিবহনের ধাক্কায় রুমি আক্তার (২৮) নামে এক গৃহবধূ ঘটনাস্থলেই নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৯ জুলাই) বিকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রুমি আক্তার উপজেলার খলিলনগর ইউনিয়নের প্রসাদপুর গ্রামের শহিদুল মোড়লের মেয়ে এবং হারুন-অর-রশিদের স্ত্রী। তাঁর শ্বশুরবাড়ি খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার আঠারো মাইল বেতাগ্রামে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা পাইকগাছা গামী যমুনা লাইন পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-১৩-২৬-৯০) এবং তালা থেকে আঠারো মাইলের দিকে যাওয়া একটি মোটরভ্যান শাহাপুর সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের সামনে পৌঁছালে বাসটি ভ্যানকে ধাক্কা দেয়। এতে ভ্যানে থাকা রুমি আক্তার ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন। এ সময় তাঁর সঙ্গে থাকা দুই ছেলে সন্তান, যাদের বয়স যথাক্রমে ৭ ও ৪ বছর, ভ্যান থেকে ছিটকে পড়লেও তারা অক্ষত অবস্থায় প্রাণে বেঁচে যায়।
এছাড়া দুর্ঘটনায় মোটরভ্যানচালক গুরুতর আহত হন। আহত চালককে উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে তালা থানার ওসি (তদন্ত) সাখাওয়াত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page