
সাধন সাহা জয়-ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
দীর্ঘ প্রায় দুই বছর বন্ধ থাকার পর অবশেষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভ্রমণ ভিসায় ভারতে যাত্রী পারাপার শুরু হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে একজন বাংলাদেশি যাত্রী প্রথম ভ্রমণ ভিসা নিয়ে ভারতে প্রবেশ করেন।
যাত্রী পারাপারের নতুন চিত্র
সরেজমিনে দেখা যায়, বন্দর দিয়ে ভারতীয় যাত্রীদের আগমন তুলনামূলক বেশি। তবে বাংলাদেশি যাত্রীদের ক্ষেত্রে এখন পর্যন্ত চিকিৎসা ভিসার প্রাধান্যই বেশি দেখা যাচ্ছে। তবে ভ্রমণ ভিসা চালু হওয়ায় এখন থেকে বাংলাদেশি যাত্রী পারাপার আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে। ভ্রমণ ভিসায় প্রথম ভারতে যাওয়া যাত্রী ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ফুলবাড়িয়া গ্রামের বাসিন্দা। তিনি ২৮ জুন আবেদন করে ৮ জুলাই ছয় মাসের মেয়াদে এই ভিসা পেয়েছেন।
ভিসা কার্যক্রমের প্রেক্ষাপট
আখাউড়া স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের এসআই মো. আব্দুর রহিম জানান, বৃহস্পতিবার থেকেই ভ্রমণ ভিসায় বাংলাদেশি যাত্রীরা যাতায়াত শুরু করেছেন এবং ৮ জুলাই থেকে ভিসা হাতে পাওয়ায় যাত্রীদের সংখ্যা এখন আরও বৃদ্ধি পাবে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্টের গণ-অভ্যুত্থান-পরবর্তী পরিস্থিতিতে ভারত তাদের ভিসা কার্যক্রম স্থগিত করেছিল। প্রায় দুই বছর বন্ধ থাকার পর সম্প্রতি এই কার্যক্রম পুনরায় চালু করা হয়। এর অংশ হিসেবে গত ২৮ জুন ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, সিলেট ও খুলনার ভিসা সেন্টার থেকে একযোগে ভিসার কার্যক্রম শুরু হয় এবং ৮ জুলাই থেকে যাত্রীরা ভিসা পেতে শুরু করেন।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page