মোহাম্মদ কামরুজ্জামান জুয়েল,
মৌলভীবাজারের মনু নদীর পানি ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের প্রভাবে দ্রুত বৃদ্ধি পেয়ে বৃহস্পতিবার ৯ জুলাই ২০২৬ ভোর ৪টা ৩০ ঘটিকায় বিপৎসীমা অতিক্রম করেছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, পানির স্তর বিপৎসীমার ১৮৪ রিডিং অতিক্রম করেছে। হঠাৎ পানি বৃদ্ধির কারণে নদীর তীরবর্তী এলাকাগুলোতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
পানি বৃদ্ধির ফলে কুলাউড়াসহ নদীতীরবর্তী নিম্নাঞ্চলে বন্যার আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষ করে নিচু এলাকার বসতবাড়ি, ফসলি জমি ও রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি দেখা দিয়েছে। স্থানীয় প্রশাসন জনগণকে সতর্ক অবস্থানে থাকার পাশাপাশি প্রয়োজনে নিরাপদ স্থানে সরে যাওয়ার প্রস্তুতি রাখতে বলেছে। পরিস্থিতি পর্যবেক্ষণে সংশ্লিষ্ট দপ্তরগুলো কাজ করছে এবং নদীর পানি আরও বাড়ে কি না, সে বিষয়ে নিয়মিত নজরদারি চলছে।
গুজবে বিভ্রান্ত না হয়ে সরকারি নির্দেশনা অনুসরণ করার অনুরোধ জানানো হয়েছে
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page