মোঃ রুবেল সিকদার
আগামী ১৩ জুলাই (সোমবার) মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল জেলা সফর উপলক্ষে আজ এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০:০০টায় বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।
এছাড়াও উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার খলিল আহমেদ, বরিশাল জেলা পরিষদের প্রশাসক আকন কুদ্দুসুর রহমান এবং বরিশালের জেলা প্রশাসক মো. মামুন খন্দকার। এ ছাড়া সরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।
সভায় প্রধানমন্ত্রীর সফর নির্বিঘ্ন ও সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিভিন্ন প্রস্তুতিমূলক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
তথ্য সূত্রঃ বরিশাল সিটি করপোরেশন
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page