দীপক শর্মা
জলবায়ু পরিবর্তন আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে র্যালি আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে ঠাকুরগাঁও জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের আয়োজনে কালেক্টর চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয় র্যালিটি কয়েকটি সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় এ সময়ে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল হক সুমন, জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তামিম হাসান, ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মোজাম্মেল হক সহ অন্যান্যরা।
সেখানে জেলার পরিবেশ বিষয়ে আলোচনা করা হয়। ও দিবসটি উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিশুরা পরে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন। ৯/৭/২৬/
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page