নিজস্ব প্রতিনিধি,
ময়মনসিংহ নগরীতে রাজিব আহমেদ রুবেল ওরফে কাইল্যা রুবেল হত্যাকাণ্ডে চার ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তদন্ত সংস্থাটির দাবি, তাদের মাকে শ্লীলতাহানির অভিযোগে ক্ষুব্ধ হয়ে চার ভাই মিলে রুবেলকে হত্যা করেন।
গতকাল সোমবার বিকালে এক প্রেস ব্রিফিংয়ে পিবিআই ময়মনসিংহের পুলিশ সুপার মিজানুর রহমান জানান, গ্রেপ্তাররা হলেন নগরীর রামকৃষ্ণ মিশন রোডের ছত্রিশবাড়ি এলাকার পারুল আক্তারের ছেলেÑ রহমত, জনি, রকি ও ইমরাজ। হত্যাকাণ্ডের পর গত রবিবার রাতেই অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পিবিআই জানায়, প্রায় এক মাস আগে রুবেল পারুল আক্তারের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে ওঠেন। অভিযোগ রয়েছে, তিনি সেখানে বন্ধুদের নিয়ে আড্ডা ও বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। এ নিয়ে বাড়ি ছাড়তে বলায় উভয়ের মধ্যে বিরোধ তৈরি হয়।
তদন্তসংশ্লিষ্টদের ভাষ্য, রবিবার সকালে রুবেল পারুল আক্তারের সঙ্গে বাগ্?বিতণ্ডায় জড়িয়ে তাকে মারধর ও শ্লীলতাহানি করেন।
সূত্র: আমাদের সময়
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page