মোহাম্মদ কামরুজ্জামান জুয়েল, কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কুলাউড়ায় টিম জার্নালিস্ট সদস্যদের সঙ্গে মতবিনিময় করেছেন বহিবিশ্ব জাতীয়তাবাদী ফোরামের সভাপতি প্রফেসর ড. সাইফুল আলম চৌধুরী।
রোববার (৫ জুলাই) সন্ধ্যা ৬টায় কুলাউড়া পৌর শহরে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় তিনি টিম জার্নালিস্টের সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন।
এ সময় উপস্থিত ছিলেন টিম জার্নালিস্টের উপদেষ্টা ও দৈনিক দিনকালের কুলাউড়া উপজেলা প্রতিনিধি মোক্তাদির হোসেন, দৈনিক ভোরের পাতার কুলাউড়া প্রতিনিধি রুবেল বক্স পাবেল, দৈনিক আমাদের পত্রিকার কুলাউড়া উপজেলা প্রতিনিধি শামসু উদ্দিন বাবু, দৈনিক জন জাগরণ পত্রিকার কুলাউড়া উপজেলা প্রতিনিধি মোহাম্মদ কামরুজ্জামান জুয়েল, দৈনিক প্রতিদিনের সময়-এর কুলাউড়া প্রতিনিধি মো. আজিজুল ইসলাম, দৈনিক লাখো কণ্ঠ-এর কুলাউড়া উপজেলা প্রতিনিধি মোহাম্মদ আলী শোভনসহ টিম জার্নালিস্টের অন্যান্য সদস্যরা।
মতবিনিময় সভায় প্রফেসর ড. সাইফুল আলম চৌধুরী বলেন, টিম জার্নালিস্ট শুধু সংবাদ সংগ্রহ ও প্রকাশেই সীমাবদ্ধ নয়; সংগঠনটি মানবতার কল্যাণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। তাদের উদ্যোগে অসংখ্য গৃহহীন পরিবারের জন্য ঘর নির্মাণ করা হয়েছে এবং বিভিন্ন অসহায় মানুষের পাশে দাঁড়ানো হয়েছে।
তিনি আরও বলেন, রাশিদ আলী ফাউন্ডেশন, হাজী আফতাব আলী ফাউন্ডেশন ও রফিক আলি ফাউন্ডেশনসহ বিভিন্ন সামাজিক ও মানবিক প্রতিষ্ঠানের সহযোগিতায় টিম জার্নালিস্ট নিয়মিতভাবে দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সভায় অংশগ্রহণকারী সাংবাদিকরা মানবিক ও সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চা এবং সমাজের ইতিবাচক পরিবর্তনে গণমাধ্যমের ভূমিকা আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page