মোঃ জাহিদ হোসেন জিমু-গাইবান্ধা জেলা প্রতিনিধি
গাইবান্ধা সদর উপজেলায় ৩য় শ্রেণির এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণের চাঞ্চল্যকর মামলার প্রধান আসামি মোঃ নোবেল (২০)-কে ঢাকার দারুস সালাম এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব।
ভিকটিম শিশুটির বাবা-মা জীবিকার তাগিদে ঢাকায় থাকায় সে গ্রামে দাদা-দাদীর সাথে থাকতো। প্রতিবেশী নোবেলের বোনের সাথে খেলাধুলা করতে প্রায়ই তাদের বাড়িতে যেতো সে। গত ৮ জুন খেলা শেষে বাড়ি ফেরার পথে নোবেল ও তার সহযোগী তারেক ভিকটিমকে জোরপূর্বক একটি নির্মাণাধীন বাড়ির ছাদে নিয়ে হত্যার হুমকি দিয়ে ধর্ষণ করে। শিশুটি অসুস্থ হয়ে পড়লে তাকে ফেলে রেখে পালিয়ে যায় তারা। পরে তাকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
এই নৃশংস ঘটনার পর ভিকটিমের মা বাদী হয়ে ১৬ জুন গাইবান্ধা সদর থানায় মামলা দায়ের করেন। ঘটনার পর থেকেই আসামিরা এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়।
অবশেষে গতকাল (৫ জুলাই) সন্ধ্যায় সিপিসি-৩, র্যাব-১৩ (গাইবান্ধা) এবং সিপিসি-১, র্যাব-৪ (ঢাকা)-এর একটি যৌথ দল ঢাকার দারুস সালামের মীরবাড়ী আদি জামে মসজিদ এলাকায় অভিযান চালিয়ে প্রধান আসামি নোবেলকে গ্রেফতার করতে সক্ষম হয়।
আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেফতারেও র্যাবের অভিযান অব্যাহত রয়েছে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page