
মোঃ রফিকুল ইসলাম মৃধা (স্টাফ রিপোর্টার)
‘স্মার্ট পল্লী, সমৃদ্ধ বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর গলাচিপায় যথাযোগ্য মর্যাদায় ও নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও পল্লী উন্নয়ন বোর্ডের যৌথ উদ্যোগে আলোচনা সভা ও র্যালির আয়োজন করা হয়।
মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার আবুজর মোঃ ইজাজুল হক।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক। তবে আকস্মিক শারীরিক অসুস্থতার কারণে তিনি অনুষ্ঠানে সরাসরি উপস্থিত থাকতে পারেননি। তার অনুপস্থিতিতে অনুষ্ঠানে সরকারের উন্নয়ন বার্তা ও প্রতিমন্ত্রীর প্রেরিত শুভেচ্ছা বার্তা পাঠ করা হয়।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ বাবুল গাজী। তিনি গ্রামীণ অর্থনীতি সচল রাখতে এবং পল্লী অঞ্চলের মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে সরকারের বিভিন্ন পদক্ষেপ ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন:
মোঃ সগীর হোসেন, উপজেলা নির্বাচন অফিসার।
মোঃ সোহান আহমেদ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) প্রতিনিধি।
হাফিজুর রহমান, উপজেলা আহ্বায়ক, গণঅধিকার পরিষদ।
মোঃ নেছার রাড়ি, উপজেলা আহ্বায়ক বিএনপি, আলী আশরাফ যুগ্ম আহ্বায়ক,
আবদুল জব্বার ভারপ্রাপ্ত সভাপতি, উপজেলা জামায়াতে ইসলামী।
খালিদ হোসেন মিল্টন, সভাপতি, প্রেসক্লাব গলাচিপা।
আলোচনা সভায় বক্তারা বলেন, টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে গ্রামীণ জনগোষ্ঠীর ভাগ্য উন্নয়ন সবার আগে জরুরি। পল্লী অঞ্চলের যুবসমাজকে দক্ষ ও স্বাবলম্বী করে গড়ে তোলার মাধ্যমেই একটি সমৃদ্ধ রাষ্ট্র গঠন সম্ভব।
উক্ত অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের কর্মী, উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উপকারভোগী এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ সহ সমাজের নানা শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে দেশের পল্লী উন্নয়নের অগ্রগতি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page