
আল মুজাহিদ-(যশোর) প্রতিনিধি
যশোর প্রেসক্লাবের সাংবাদিকদের কর্মপরিবেশ উন্নয়ন ও গ্রীষ্মকালীন দুর্ভোগ লাঘবে প্রেসক্লাব যশোরকে দুইটি এয়ার কন্ডিশনার (এসি) উপহার দিয়েছেন যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনের সংসদ সদস্য ডা. মোহাম্মদ মোসলেহ উদ্দীন ফরিদ।
রোববার (৫ জুলাই) প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক এম এম জিয়াউল আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, এমপি ডা. মোসলেহ উদ্দীন ফরিদের পক্ষ থেকে পাঠানো এসি উপহার হিসেবে দেওয়া দুইটি ব্র্যান্ড নিউ দুই টনের ইনভার্টার এসি প্রেসক্লাবের অডিটোরিয়ামে স্থাপনের জন্য পাঠানো হয়েছে। এসিগুলো দ্রুত স্থাপন ও সাংবাদিকদের ব্যবহারের জন্য প্রস্তুত করা হবে।
প্রেসক্লাব যশোরের পক্ষ থেকে এ অনুদানের জন্য সংসদ সদস্য ডা. মোহাম্মদ মোসলেহ উদ্দীন ফরিদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।
প্রেসক্লাবের নেতৃবৃন্দ জানান, নতুন এসি স্থাপনের ফলে অডিটোরিয়ামে বিভিন্ন সভা-সেমিনার, প্রশিক্ষণ ও সাংবাদিকদের কার্যক্রম পরিচালনায় আরও স্বাচ্ছন্দ্য সৃষ্টি হবে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page