
মোঃ পারভেজ, পটিয়া প্রতিনিধি :
চট্রগ্রামের পটিয়ায় আল-হেরা ইসলামী একাডেমীর বার্ষিক শিক্ষা সফর সম্পন্ন করেছে প্রতিষ্ঠানটি।
শনিবার(৪জুলাই)এই শিক্ষা সফরের আয়োজন করে প্রতিষ্ঠানটি।
প্রথম সাময়িক পরীক্ষার পর শিক্ষার্থীদের বিনোদনের উদ্দেশ্যে চট্রগ্রাম চিড়িয়াখানা,ফয়েজ লেক ও পতেঙ্গা সমুদ্র সৈকতে এই শিক্ষা সফরের আয়োজন করা হয়।
উক্ত শিক্ষা সফরে উপস্থিত ছিলেন আল- হেরা ইসলামী একাডেমীর পরিচালনা কমিটির সভাপতি এডভোকেট জসীম উদ্দীন,সাধারণ সম্পাদক এডভোকেট আরিফ উদ্দীন, অর্থ সম্পাদক মোঃ নুরুল আজিম সোহেল, প্রচার সম্পাদক মোঃ কানুন উদ্দীন,আল-হেরা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান বিশিষ্ট ব্যাবসায়ী ওয়াসীম উদ্দিন, একাডেমীর প্রধান পরিচালক প্রকৌশলী আবু ছালেক, সমাজ সেবক ও মেডিকেল কর্মকর্তা মোঃ জমির উদ্দীন, ব্যাংকার ও অভিভাবক শফিকুল হাসান সবুজ, প্রধান শিক্ষক এইচ এম বেলাল উদ্দীন সহ শিক্ষক -শিক্ষিকা ও অভিভাবকসহ দেড়শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page