
মার্শাল হাসান-বিশেষ প্রতিনিধি :
গত ৩ জুলাই ২০২৬ (শুক্রবার) বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (এফডিসি) প্রাঙ্গণে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে ঘোষিত ফলাফলে আরমান–মুক্তি পরিষদ থেকে কার্যনির্বাহী কমিটির সদস্য পদে নির্বাচিত হয়ে চলচ্চিত্র পরিবারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।
তিনি বাংলাদেশ ফাইটার কারাতে অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি এবং গ্র্যান্ড মাস্টার ওস্তাদ জাহাঙ্গীর আলমের সহধর্মিণী হিসেবেও পরিচিত।
তিনি জানান, পূর্ণাঙ্গ প্যানেল বিজয়ী না হলেও দল-মত নির্বিশেষে শিল্পীদের ভালোবাসা ও আস্থার প্রতিফলন হিসেবে তিনি মোট ৪৬৩ ভোটের মধ্যে ২২৭ ভোট পেয়ে কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন। এ জন্য তিনি সকল ভোটার, শুভাকাঙ্ক্ষী ও সহশিল্পীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানান।
তিনি বলেন, শিল্পীদের দেওয়া এই রায় মেধা, শিক্ষা ও ইতিবাচক পরিবর্তনের প্রতি তাদের আস্থার বহিঃপ্রকাশ। শিল্পীদের দেওয়া এই বিশ্বাস ও দায়িত্বের মর্যাদা রক্ষায় তিনি সততা, নিষ্ঠা ও দায়বদ্ধতার সঙ্গে কাজ করবেন।
এ ছাড়া তিনি বিজয়ী প্যানেলের সকল নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে বলেন, নির্বাচনকে কেন্দ্র করে সৃষ্ট সব বিভেদ ভুলে চলচ্চিত্র শিল্পের উন্নয়ন এবং শিল্পীদের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, “শিল্পীদের দ্বারা, শিল্পীদের জন্য, শিল্পীদের সমিতি”—এই আদর্শকে ধারণ করে তিনি চলচ্চিত্র অঙ্গনের উন্নয়ন ও শিল্পীদের স্বার্থ রক্ষায় সর্বাত্মক ভূমিকা রাখবেন।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page