নিজস্ব প্রতিনিধি,
দিনাজপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র আবু তৈয়ব আলী দুলালকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ রোববার বিকেলে তাকে নাশকতার মামলায় তার বাড়ি থেকে গ্রেফতার করেছে পুলিশ।
দিনাজপুর সদর কোতোয়ালি থানার ওসি পরিদর্শক মো. নুরুন নবী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ২০২৪-এ জুলাই আন্দোলনে সদর উপজেলার রাজবাড়ী মহল্লার এবিএম সিদ্দিকে ছেলে ফাহিম ফয়সাল বাদী হয়ে একই সালের ১৩ সেপ্টেম্বর কোতোয়ালি থানায় একটি নাশকতার মামলা করেন।
ওই মামলায় নিষিদ্ধ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা ও সাবেক হুইপ ইকবালুর রহিমসহ শতাধিক ব্যক্তির নাম উল্লেখ করে অজ্ঞাতনামা অনেককে আসামি করা হয়।
ওই মামলার ৩১ নম্বর এজাহারনামীয় আসামি ছিলেন দিনাজপুর উপ-শহর ৪নং ব্লকের বাসিন্দা সাবেক পৌরসভার প্যানেল মেয়র আবু তৈয়ব আলী দুলাল।
পুলিশের সূত্রটি জানায়, গ্রেফতার দুলালকে সন্ধ্যায় সদর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে বিচারকের আদেশে তাকে দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
সূত্র: বাসস
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page