
শাহিনুর ইসলাম :
খুলনার পাইকগাছায় কোমলমতি শিশু-কিশোরদের মাঝে পরিবেশ সচেতনতা তৈরি ও বৃক্ষরোপণ কর্মসূচি অংশ হিসেবে বসুন্ধরা টিস্যুর
সৌজন্যে চারা বিতরণ করা হয়েছে। রোববার সকাল ১০ টায় কপিলমুনির পি টি ডি সুন্দরবন ভোকেশনাল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচি সম্পন্ন হয়। অনুষ্ঠানে পি
টি ডি সুন্দরবন ভোকেশনাল স্কুল এন্ড কলেজে শতাধিক শিক্ষার্থীর
প্রত্যেকের হাতে ৩টি করে ফলদ ও বনজ গাছের চারা তুলে দেওয়া হয়।
কলেজটির অধ্যক্ষ শিমুল বিল্লাল বাপ্পির সার্বিক তত্ত্বাবধানে এবং
খুলনা জেলা শুভসংঘের সভাপতি বিপুল রায় চৌধুরীর সভাপতিত্বে
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা বি এন পির সদস্য ও
কপিলমুনি ইউপির সাবেক চেয়ারম্যান মোঃ শাহাদাৎ হোসেন
ডাবলু। বিশেষ অতিথি ছিলেন থেকে পরিবেশ রক্ষায় শুভসংঘের এই
উদ্যোগকে সাধুবাদ জানান কে কে আর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান
আঃ রহমান, কপিলমুনি সিটি প্রেসক্লাবের সভাপতি এম আজাদ
হোসেন, কপিলমুনি ইউনিয়ন জামায়েত ইসলামীর সাধারণ সম্পাদক
রুহুল কুদ্দুস মোড়ল, সিটি প্রেসক্লাবে কার্যকরী সহ সভাপতি
মোঃ রফিকুল ইসলাম খান, সাধারণ সম্পাদক পলাশ কর্মকার, আঃ কুদ্দুস
খান, আসাদুজ্জামান মালী প্রমূখ।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page