
সুরঞ্জন তালুকদার :
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার জলুসা গ্রামের বাসিন্দা মন্তোষ মজুমদারের ছেলে মহাদেব মজুমদার সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন। তার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় ঘোষ তাকে মানবিক সহায়তা প্রদান করেন এবং ভবিষ্যতে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
রোববার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে মহাদেব মজুমদারের হাতে চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেন ইউএনও সঞ্জয় ঘোষ। এ সময় তিনি বলেন, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের পাশে উপজেলা প্রশাসন সবসময় রয়েছে। প্রয়োজন অনুযায়ী সরকারি বিধি-বিধানের আওতায় সর্বোচ্চ সহযোগিতা নিশ্চিত করা হবে।
এ সময় মহাদেব মজুমদার উপজেলা প্রশাসনের মানবিক উদ্যোগ ও ইউএনওর আন্তরিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page