জুলফিকার আলী জুয়েল,
গাজীপুর মহানগরের গাছা থানাধীন কলমেশ্বর এলাকায় আপন ছোট ভাই ও তার স্ত্রীর বিরুদ্ধে হামলা, হত্যাচেষ্টা, নগদ টাকা ও স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া এবং প্রাণনাশের হুমকির অভিযোগে গাছা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মোঃ শাহ আলম শেখ (৫৩)।
অভিযোগ সূত্রে জানা যায়, মোঃ শাহ আলম শেখ (বয়স: ৫৩ বছর, জন্ম তারিখ: ০৪/০২/১৯৭৩, জাতীয় পরিচয়পত্র নং- ৬৮৬২৪২৯২০৩), পিতা- মোঃ সামছুল শেখ, মাতা- মৃত ভানু বেগম, সাং- কলমেশ্বর, আলী হোসেন মসজিদ রোড, ওয়ার্ড নং- ৩৫, থানা- গাছা, গাজীপুর মহানগর, গাজীপুর গত ০৩/০৭/২০২৬ তারিখে গাছা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগে তিনি উল্লেখ করেন, বিবাদী ১। মোঃ শহিদ আলম শেখ (৪৪), পিতা- মোঃ সামছুল শেখ, মাতা- মৃত ভানু বেগম এবং ২। মোসাঃ খালেদা বেগম (৩৫), স্বামী- মোঃ শহিদ আলম শেখ, উভয় সাং- কলমেশ্বর, আলীর ছেলে এহোসেন মসজিদ রোড, ওয়ার্ড নং- ৩৫, থানা- গাছা, গাজীপুর মহানগর, গাজীপুর। ১নং বিবাদী তার আপন ছোট ভাই এবং দীর্ঘদিন ধরে বিভিন্ন অজুহাতে ঝগড়া-বিবাদ, মারধর ও বাড়ির ভাড়াটিয়াদের ভয়ভীতি দেখিয়ে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করে আসছেন।
অভিযোগে আরও বলা হয়, গত ০৩/০৭/২০২৬ তারিখ রাত আনুমানিক ৯টা ১৫ মিনিটে ১নং বিবাদী বাড়ির ভাড়াটিয়া মোসাঃ নুপুর বেগম (৪১)-এর সঙ্গে ঝগড়ায় জড়িয়ে তার ব্যবহৃত টেকনো কোম্পানির একটি স্মার্টফোন কেড়ে নেন। বিষয়টি জানতে পেরে শাহ আলম শেখ ফোনটি ফেরত দিতে বললে বিবাদীদ্বয় তার ওপর হামলা চালান। একপর্যায়ে ১নং বিবাদী লোহার রড দিয়ে তার মাথায় আঘাতের চেষ্টা করলে তা ঘাড়ের বাম পাশে লাগে এবং তিনি আহত হন। পরে গলা চেপে হত্যার চেষ্টাও করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ সময় ২নং বিবাদী তার বাম হাতে কামড় দিয়ে রক্তাক্ত জখম করেন এবং তার পরনের প্যান্টের পকেটে থাকা নগদ ৪৫,০০০/- (পঁয়তাল্লিশ হাজার) টাকা নিয়ে নেন বলে অভিযোগ করা হয়েছে।
অভিযোগ অনুযায়ী, তাকে রক্ষা করতে এগিয়ে আসেন ভাড়াটিয়া মোসাঃ নুপুর বেগম (৪১) ও ছেলে মোঃ সাইফ শেখ (১৭)। এ সময় ১নং বিবাদী নুপুর বেগমের চুলের মুঠি ধরে টানাটানি করে তার শ্লীলতাহানি ঘটান। একই সময়ে ২নং বিবাদী নুপুর বেগমের গলায় থাকা ০১ ভরি ০৭ আনা ওজনের একটি স্বর্ণের চেইন, যার বর্তমান বাজার মূল্য প্রায় ৩,৫০,০০০/- (তিন লাখ পঞ্চাশ হাজার) টাকা, টান দিয়ে ছিনিয়ে নেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। হামলায় সাইফ শেখও আহত হন।
স্থানীয় লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করেন। অভিযোগে আরও বলা হয়, পরে বিবাদীদ্বয় শাহ আলম শেখকে তার মালিকানাধীন বসতবাড়ি জবরদখল, তাকে ও তার পরিবারের সদস্যদের হত্যা করে লাশ গুম করার হুমকি দেন।
ঘটনার পর শাহ আলম শেখ, তার ছেলে মোঃ সাইফ শেখ এবং ভাড়াটিয়া মোসাঃ নুপুর বেগম চিকিৎসার জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। তাদের রেজিস্ট্রেশন নম্বর যথাক্রমে শাহ আলম শেখ- ৫১১৬/৩০, সাইফ শেখ- ৫১১৭/৩১ এবং নুপুর বেগম- ৫১১৮/৩২ (তারিখ: ০৩/০৭/২০২৬)।
এ বিষয়ে গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page