দীপক শর্মা-ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি
বড় ভাই, এবারের মতো মাফ', মাদক সেবনকারী , সম্পূর্ণ ভিডিও কমেন্টে।
মাদক সেবনের অভিযোগে দুই যুবককে আটক করেন এলাকাবাসী
ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের চোঙ্গাখাতা এলাকায় মাদক সেবনের অভিযোগে দুই যুবককে আটক করেছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয়দের দাবি, গতকাল রাতে এলাকায় মাদক সেবনের সময় তাদের হাতেনাতে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন পলাশবাড়ী সরদারপাড়ার বাসিন্দা ৩৫ বছর বয়সী জলিল এবং চোঙ্গাখাতা এলাকার ৩৩ বছর বয়সী রিজভি আলম।
প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরেই ওই এলাকায় মাদক সেবনের অভিযোেগ ছিল। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা অভিযান চালিয়ে দুইজনকে আটক করেন।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page