মোঃ পারভেজ
চট্টগ্রামের পটিয়া উপজেলার খরনা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কাগজীপাড়া হাজী আমজু মিয়া সড়কের আরসিসি ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (৪ জুলাই) সকাল ১০টায় খরনা ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ আনুষ্ঠানিকভাবে প্রকল্পটির উদ্বোধন করেন।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খরনা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, সাবেক সহ-সভাপতি আবদুল মালেক মেম্বার, পটিয়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আরিফুর রহমান তারেক, ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি আবদুর রহিম সওদাগর, খরনা ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমির কোম্পানি এবং খরনা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি হাজী মোহাম্মদ লোকমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি হাজী মোহাম্মদ লোকমানের উদ্যোগ, নেতৃত্ব ও সার্বিক তদবিরে প্রকল্পটির বরাদ্দ নিশ্চিত হওয়ায় অবশেষে কাজের বাস্তবায়ন শুরু হয়েছে,। বক্তারা বলেন মাননীয় সংসদ সদস্য আলহাজ এনামুল হক এনামের উন্নয়ন প্রকল্পের আওতায় বরাদ্দপ্রাপ্ত টিআর/কাবিখা কর্মসূচির অর্থায়নে ১৭০ ফুট দৈর্ঘ্য ও ৬ ফুট প্রস্থের এ সড়কের আরসিসি ঢালাই কাজ বাস্তবায়ন করা হচ্ছে। প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে ২ লাখ টাকা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বিগত সরকারের আমলে খরনা ইউনিয়নে প্রত্যাশিত উন্নয়ন হয়নি। বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের ফলে এলাকার যোগাযোগ ব্যবস্থা উন্নত হচ্ছে এবং সাধারণ মানুষ এর সুফল পাচ্ছেন। তারা পটিয়ার সংসদ সদস্য আলহাজ এনামুল হক এনামের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এলাকার সার্বিক উন্নয়নের এ ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page