শেখ মোহাম্মদ পারভেজ
সাঁথিয়া থানার মাদকবিরোধী অভিযানে মাদক সেবন ও বিক্রির অপরাধে উপজেলার বিভিন্ন স্থান থেকে ১ জন নারী ও ৩ জন পুরুষ কে আটক করা হয়।
আসামী মো: সাব্বির (১৯), মো: মনসুর আহমেদ (৩৩), বেলাল হোসেন (৩১), মোছা: বৃষ্টি (৩০)।
শুক্রবার (০৩ জুলাই) ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিজু তামান্না। ভ্রাম্যমান আদালতে আসামি চারজনকে বিভিন্ন মেয়াদী সাজা ও অর্থদন্ড প্রদান করা হয়।
সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিসুর রহমান জানান, মাদক বিরোধী অভিযান আমাদের প্রতিনিয়ত অব্যাহত রয়েছে। তারই ধারাবাহিকতায় বিভিন্ন স্থান থেকে চারজনকে আটক করা হয়। ভ্রাম্যমান আদালতের রায় শেষে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। জনস্বার্থে মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page