দীপক শর্মা
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার সাবাজপুর উচ্চ বিদ্যালয়ের চার শিক্ষার্থী গার্মেন্টসে চাকরির খোঁজে বাড়ি ছেড়েছিলেন বলে দাবি করেছেন তাদের পরিবারের সদস্যরা। নিখোঁজ হওয়ার দুই দিন পর সিলেট থেকে তাদের উদ্ধার করে পুলিশ। শুক্রবার ঠাকুরগাঁও পুলিশ সুপারের কার্যালয়ে এ তথ্য নিশ্চিত করা হয়। পরে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে চার শিক্ষার্থীকে পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়।
উদ্ধার হওয়া শিক্ষার্থীরা হলেন বালিয়াডাঙ্গী উপজেলার চাড়োল ইউনিয়নের সাবাজপুর গ্রামের মানিক চন্দ্রের মেয়ে খুশি (দশম শ্রেণি), বাঙ্কু দেবনাথের মেয়ে মল্লিকা (দশম শ্রেণি), রমেশ দেবনাথের মেয়ে ঋতু দেবনাথ (দশম শ্রেণি) এবং আকালু দেবনাথের মেয়ে সুজুতি রানী দেবনাথ (অষ্টম শ্রেণি)। তারা সবাই সাবাজপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page