প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৩, ২০২৬, ৮:৩১ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৪, ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ণ
জরুরি জনসচেতনতামূলক ঘোষণা

জরুরি জনসচেতনতামূলক ঘোষণা
রানা সোহেল
যুগ্ম আহ্বায়ক, ক্যান্টনমেন্ট থানা বিএনপি (ঢাকা মহানগর উত্তর)
সাধারণ সম্পাদক, ক্যান্টনমেন্ট থানা পুলিশিং কমিটি।
নিজস্ব প্রতিনিধি :
আমার নাম, পরিচয় বা রাজনৈতিক/সামাজিক পদবি ব্যবহার করে যদি কোনো ব্যক্তি কোনো ধরনের ঝামেলা, ধান্দাবাজি, চাঁদাবাজি, মারামারি, অপরাধমূলক কর্মকাণ্ড বা অন্য কোনো অবৈধ কাজে জড়িত হয়, অথবা নিজেকে আমার ভাতিজা, ভাগিনা, ছোট ভাই, আত্মীয় কিংবা ঘনিষ্ঠ পরিচিত বলে পরিচয় দিয়ে সুবিধা নেওয়ার চেষ্টা করে, তাহলে অনুগ্রহ করে তার কথায় বিশ্বাস করবেন না।
এমন পরিস্থিতিতে তিনি যেই হোন না কেন, অবিলম্বে আমাকে ফোন করুন। প্রয়োজনে তাকে আটকে রেখে আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দিন এবং একই সঙ্গে আমাকে অবহিত করুন।
সম্প্রতি আমার কাছে এমন কিছু অভিযোগ ও তথ্য এসেছে যে, এক শ্রেণির অপরাধপ্রবণ ব্যক্তি নিজেদের স্বার্থে আমার নাম ও পরিচয় অপব্যবহার করার চেষ্টা করছে। এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই এবং ভবিষ্যতেও থাকবে না।
সকলের প্রতি অনুরোধ, বিষয়টি সবাইকে জানাতে পোস্টটি শেয়ার করুন, যাতে কেউ আমার নাম ব্যবহার করে প্রতারণা বা অপরাধমূলক সুবিধা নিতে না পারে।
ধন্যবাদান্তে,
রানা সোহেল
যুগ্ম আহ্বায়ক, ক্যান্টনমেন্ট থানা বিএনপি (ঢাকা মহানগর উত্তর)
সাধারণ সম্পাদক, ক্যান্টনমেন্ট থানা পুলিশিং কমিটি।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬