প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৩, ২০২৬, ৫:১৮ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৩, ২০২৬, ৭:৪৫ অপরাহ্ণ
মুকসুদপুর পৌর আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক এর দলীয় পদ থেকে পদত্যাগ করে সংবাদ সম্মেলন

মোঃ বাবুল হোসেন-মুকসুদপুর গোপালগঞ্জ :
গোপালগঞ্জের মুকসুদপুরে পৌর আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক মোঃ লুৎফর মোল্যা এবং সাংগঠনিক সম্পাদক মোঃ রিপন মিয়া আওয়ামীলীগের, দলীয় পদ থেকে পদত্যাগ করে সংবাদ সম্মেলন করেছে ।
আজ শুক্রবার (২৯ জুন ) সকালে নিজ বাসভবনে, সংবাদ সম্মেলনের মাধ্যমে আওয়ামী লীগ এর সকল পদ পদবী থেকে পদত্যাগ করেন।
লুৎফর মোল্যা লিখিত বক্তব্য পাঠের মাধ্যমে বলেন, আমি লুৎফর মোল্যা সাধারণ সম্পাদক এবং আমার সাথে মোঃ রিপন মিয়া সাংগঠনিক সম্পাদক, মুকসুদপুর পৌর আওয়ামী লীগ, আমরা আজ ০৩ জুলাই ২০২৬ রোজ শুক্রবার উপস্থিত সাংবাদিকদের মাধ্যমে সাংবাদ সম্মেলন করে স্বেচ্ছায় স্বজ্ঞানে আওয়ামি লীগের প্রাথমিক সদস্য পদ সহ সকল প্রকার পদ পদবী হতে অব্যাহতি নিলাম।
আজকের পর থেকে আওয়ামী লীগের সাথে আমাদের কোন সম্পর্ক নাই ভবিষ্যতেও থাকবে না।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬