সাধন সাহা জয়
বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের অঙ্গীকার নিয়ে পথচলার দুই বছর পূর্ণ করল জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল "উজ্জ্বল বাংলাদেশ"। আজ বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬ তারিখে পত্রিকাটি গৌরবের সঙ্গে তৃতীয় বর্ষে পদার্পণ করেছে।
প্রতিষ্ঠালগ্ন থেকেই "উজ্জ্বল বাংলাদেশ" দ্রুত ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকমহলে বিশেষ আস্থা ও জনপ্রিয়তা অর্জন করেছে। সংবাদমাধ্যমটি নিয়মিতভাবে দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সংবাদ, সমসাময়িক ঘটনা, শিক্ষা, প্রযুক্তি, খেলাধুলা, বিনোদন, অর্থনীতি এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ের ওপর তথ্য প্রকাশ করে আসছে।
তৃতীয় বর্ষে পদার্পণ উপলক্ষে প্রতিষ্ঠানটির সম্পাদক ও প্রকাশক মো: রাজিবুল করিম রোমিও এক শুভেচ্ছা বার্তায় পাঠকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বলেন, "উজ্জ্বল বাংলাদেশের এই পথচলা সম্ভব হয়েছে আমাদের সম্মানিত পাঠক, শুভাকাঙ্ক্ষী, সংবাদকর্মী, কলাকুশলী, বিজ্ঞাপনদাতা এবং দেশের সর্বস্তরের মানুষের আন্তরিক ভালোবাসা ও সহযোগিতার কারণে।" তিনি আরও যোগ করেন, আগামী দিনগুলোতেও সত্য, বস্তুনিষ্ঠ ও জনকল্যাণমূলক সংবাদ পরিবেশনের মাধ্যমে মানুষের আস্থা ধরে রাখতে তারা সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করে যাবেন।
ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মো: রাজিবুল করিম রোমিও জানান, ডিজিটাল বাংলাদেশের অগ্রযাত্রার সাথে তাল মিলিয়ে আধুনিক প্রযুক্তিনির্ভর সংবাদ পরিবেশনের মাধ্যমে "উজ্জ্বল বাংলাদেশ"-কে দেশের অন্যতম শীর্ষ অনলাইন নিউজ প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত করাই তাদের মূল লক্ষ্য।
এই বিশেষ দিনে "উজ্জ্বল বাংলাদেশ" পরিবারের পক্ষ থেকে দেশ-বিদেশে অবস্থানরত সকল পাঠক, শুভানুধ্যায়ী, সংবাদদাতা, বিজ্ঞাপনদাতা এবং সহযোগীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। সেই সাথে ভবিষ্যতেও সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের অঙ্গীকার বজায় রাখতে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করা হয়েছে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page