মোহাম্মদ কামরুজ্জামান জুয়েল,
প্রবাসী কমিউনিটি নেতা ও লন্ডন প্রবাসী মোহাম্মদ মুশফিক আহমদের সঙ্গে কুলাউড়ার সাংবাদিকদের এক আন্তরিক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ জুলাই) সন্ধ্যায় উপজেলার সামি ইয়ামি চাইনিজ বাংলা রেস্টুরেন্টে টিম জার্নালিস্টের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে কুলাউড়ার উন্নয়ন, প্রবাসীদের অবদান, সামাজিক উদ্যোগ এবং গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
মতবিনিময়কালে বক্তারা বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতির পাশাপাশি নিজ নিজ এলাকার উন্নয়নেও গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। সেই উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রবাসী সমাজ, স্থানীয় জনগণ এবং গণমাধ্যমের মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টিম জার্নালিস্টের উপদেষ্টা ও দৈনিক দিনকালের উপজেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক এম মোক্তাদির হোসেন, দৈনিক দেশের কণ্ঠের প্রতিনিধি রফিকুল ইসলাম মামুন, দৈনিক ভোরের পাতার প্রতিনিধি রুবেল বক্স পাবেল, দৈনিক আমাদের পত্রিকার প্রতিনিধি শামসু উদ্দিন বাবু, দৈনিক গণকণ্ঠের জেলা প্রতিনিধি সৈয়দ মিসবা, দৈনিক জন জাগরণ এর উপজেলা প্রতিনিধি মোহাম্মদ কামরুজ্জামান জুয়েল, দৈনিক প্রতিদিনের সময়ের প্রতিনিধি আজিজুল ইসলাম, দৈনিক জনবাণীর প্রতিনিধি জামাল হোসেন তারেক, দৈনিক লাখোকণ্ঠের প্রতিনিধি মো. আলী শোভন, আলোকিত কুলাউড়ার পরিচালক নাইমুল ইসলাম, দি কুলাউড়া ২৪-এর পরিচালক শাফি আহমদ, বিডিলাইন ২৪-এর পরিচালক শাহরিয়ার আহমেদ এবং জাগ্রত কুলাউড়ার পরিচালক তাহমিদুর রহমানসহ স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।
অনুষ্ঠান শেষে উপস্থিত সবাই কুলাউড়ার উন্নয়ন, প্রবাসীদের ইতিবাচক উদ্যোগ এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতা বিকাশে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page