দীপক শর্মা
ঠাকুরগাঁওয়ের সহকারী পুলিশ সুপার স্নেহাশীষ কুমার দাস জানিয়েছেন, কিছুক্ষণ আগে নিখোঁজ চার স্কুলছাত্রীকে সিলেটের একটি বাস কাউন্টারে বাসের জন্য অপেক্ষারত অবস্থায় পাওয়া গেছে। তারা সিলেটের গোয়াইনঘাট যাওয়ার উদ্দেশ্যে অপেক্ষা করছিল।
তিনি জানান, গতকাল মঙ্গলবার রাত থেকেই পুলিশ তাদের উদ্ধারে দিন-রাত এক করে অভিযান চালিয়ে আসছিল।
পুলিশ সূত্রে জানা গেছে, এর আগে চার ছাত্রী ঢাকায় গিয়েছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা একটি মানবপাচার চক্রের প্রলোভনের শিকার হয়েছিল। ওই চক্র তাদের ভারতে পাচারের চেষ্টা করেছিল বলে সন্দেহ করা হচ্ছে।
এ ঘটনায় তাদের উদ্ধারের পর বিস্তারিত জিজ্ঞাসাবাদ চলছে। তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ এবং জড়িতদের বিষয়ে আরও তথ্য জানা যাবে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page