দীপক শর্মা
ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নে পুকুরে পড়ে খতেজা বেওয়া (৫৫) নামে এক নারীর মৃ* ত্যু হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) সন্ধ্যা ৬টার দিকে সদর উপজেলার ৮ নং রহিমানপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মথুরাপুর জলকায়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত খতেজা বেওয়া গ্রামের মৃ ত সিরাজুল ইসলামের স্ত্রী। তিনি তিন ছেলে ও এক মেয়ের জননী ছিলেন।
স্থানীয়দের বরাতে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যার দিকে কোনো এক সময় অসাবধানতাবশত তিনি বাড়ির পাশের একটি পুকুরে পড়ে যান। পরে পরিবারের লোকজন ও স্থানীয়রা বিষয়টি জানতে পেরে তাকে উদ্ধার করেন। তবে ততক্ষণে তার মৃত্যু হয়েছে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page